রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ করলো জোহরা নার্সারী

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ আগষ্ট) মিঠাছরা জোহরা এগ্রো ফার্মস ও নার্সারীর উদ্যোগে এসব চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মিঠাছরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম সাইফুল্লাহ দিদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জামশেদ আলম, সমাজসেবক মফিজ উদ্দিন, মিরসরাই সাংবাদিক কল্যান ট্রাস্টের সচিব এম মাঈন উদ্দিন, জোহরা এগ্রো ফার্মস ও নার্সারীর ম্যানেজার মোঃ আইনুল কবির রিপন।

জোহরা এগ্রো ফার্মস ও নার্সারীর সত্ত্বাধিকারী মোঃ ওমর শরিফ বলেন, গাছ আমাদের পরম উপকারী বন্ধু। গাছ অক্সিজেন দেওয়ার পাশাপাশি ফল ও মূল্যবান কাঠ দেয়। সবার উচিত অন্তত একটি হলেও ফলজ, বনজ ওষুধি গাছের চারা রোপন করা। আমরা শুধু ব্যবসা নয় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়েছি। ইতমধ্যে উপজেলার প্রায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃক্ষরোপন কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...