নিজস্ব প্রতিবেদক :::
মিরসরাই প্রেসক্লাবের কাউন্সিল সফল করতে আহবায়ক কমিটির সাথে অভ্যর্থনা উপ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ আগস্ট) বিকালে জুম এ্যপসের মাধ্যমে এই মিটিং অনুষ্ঠিত হয়।
এসময় মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক সালেক নাছির উদ্দিনের সভাপতিত্বে জুম মিটিংয়ে উপস্থিত ছিলেন, আহবায়ক কমিটির সদস্য মাসুদ ফেরদৌস কবির, শাহাদাৎ হোসেন চৌধুরী, অভ্যর্থনা উপ-কমিটির আহবায়ক এম মাঈন উদ্দিন, সদস্য ফিরোজ মাহমুদ এবং সাফায়েত মেহেদী।
বৈঠকে মিরসরাই প্রেসক্লাবের আগামী কাউন্সিল সফল করতে বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে।



