নিজস্ব প্রতিবেদক
মিরসরাই প্রেসক্লাবের কাউন্সিল সফল করতে আহবায়ক কমিটির সাথে অর্থ-উপ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ আগস্ট) সন্ধ্যায় জুম এ্যপসের মাধ্যমে এই মিটিং অনুষ্ঠিত হয়। এসময় মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক সালেক নাছির উদ্দিনের সভাপতিত্বে জুম মিটিংয়ে উপস্থিত ছিলেন, আহবায়ক কমিটির সদস্য মাসুদ ফেরদৌস কবির, শাহাদাৎ হোসেন চৌধুরী, অর্থ-উপ কমিটির আহবায়ক মোহাম্মদ ইউসুফ, সদস্য আজিজ আজহার ও সৈয়দ আজমল হোসেন।



