বাখরাবাদ গ্যাসের সহকারী ব্যবস্থাপক হলেন মিরসরাইয়ের রিজভী

প্রকাশিত: ৩:৪৬ পূর্বাহ্ন, ২৯ জুন, ২০২২

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ১৫ নং ইউনিয়নের ওয়াহেদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধ্যম ওয়াহেদপুর এলাকার ফরায়েজি বাড়ির মোহাম্মদ মাহাদি হাসান রিজভী বাখরাবাদ গ্যাসের সহকারী ব্যবস্থাপক (টেকনিকাল) পদে নিয়োগ পেয়েছে।

তিনি মাদামবিবির হাট শাহজানিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল আলম নিজামীর বড় ছেলে।

তার ছোট ভাই মাহামুদুল হাসান আলভী জানান, গত ২৬ জুন শনিবার বিজিডিসিএল এর ওয়েবসাইটে লিখিত ও মৌখিক পরীক্ষার চূড়ান্তভাবে নির্বাচিত কারিগরী ক্যাডার প্রার্থীদের ফলাফল প্রকাশিত হয়। উক্ত নিয়োগে সহকারী ব্যবস্থাপক (কারিগরী-মেকানিক্যাল) ক্যাটাগরি সফল ভাবে উত্তীর্ণ হয়েছেন তিনি।

আলভী বলেন, পরিবারের বড় ভাইয়ার এমন কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনে আমরা আনন্দিত। আশা করি ভাইয়া তার মেধায় আরো বহুদূর এগিয়ে যাবে। ভাইয়ার চাকুরী জীবনের সফলতা কামনায় সকলের কাছে দোয়ার আর্জি করছি।