শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ের বড়তাকিয়া বাজারে ওয়ান ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের বড়তাকিয়া বাজারে ওয়ান ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন হয়েছে। বুধবার ( ২৯ জুন) দুপুরে ফিতা কেটে শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান। ওয়ান ব্যাংক বঙ্গবন্ধু শিল্পনগর শাখার ম্যানেজার সুজন কুমার চন্দ্রের সভাপতিত্বে ও বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আলা উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস.এম সরোয়ার উদ্দিন। প্রধান আলোচক ছিলেন ব্যাংকের এজেন্টে ব্যাংকিং সাউথ জোনের জোনাল হেড
মোহাম্মদ আবু সুফিয়ান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়তাকিয়া এজেন্ট ব্যাংকের পরিচালক হাবিব উল্লাহ ভূঁইয়া, মোহাম্মদ রবিউল হোসেন, মোহাম্মদ মহসিন প্রমুখ। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, পেশাজীবি সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি শেখ আতাউর রহমান তাঁর বক্তব্যে বলেন, অর্থনৈতিকভাবে দেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ইছাখালী চরে গড়ে উঠা বঙ্গবন্ধু শিল্পনগর তার অন্যতম উদাহরণ। এখানে থাকবে দেশী-বিদেশী অনেক শিল্পপ্রতিষ্ঠান। কর্মসংস্থান হবে প্রায় ১৫ লাখ মানুষের। এজেন্ট ব্যাংকিং গ্রামীণ অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে। তারই ধারাবাহিকতায় বড়তাকিয়া বাজারে এই এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। আমি আশা করবো এই শাখা গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান করবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...