রবিবার, ২৬ জুলাই ২০২৬

বারইয়ারহাটে জেলিযুক্ত চিংড়ী মাছ বোঝাই কাভার্ডভ্যান জব্ধ, ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি
বারইয়ারহাটে জেলিযুক্ত চিংড়ী মাছ বোঝাই একটি কাভার্ডভ্যান জব্ধ করেছে পৌর মেয়র রেজাউল করিম খোকন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত ৩টার দিকে বারইয়ারহাট মাছ বাজারে কাভার্ডভ্যানটি আটক করা হয়। পরে শুক্রবার (৩০ এপ্রিল) সকালে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে তিনটি মৎস্য আড়তে ৪০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা।
বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন বলেন, বিভিন্ন মাধ্যমে খবর আসে সাতক্ষীরা থেকে ক্ষতিকর জেলিযুক্ত বাগদা চিংড়ী বোঝাই একটি কাভার্ডভ্যান এসেছে বারইয়ারহাট মাছ বাজারে। মাছগুলো বারইয়ারহাট মৎস্য আড়তের বাবুল ফিস, মোল্লা ফিস সহ তিনটি আড়তের জন্য নিয়ে আসা হয়। তখন আমি কাভার্ডভ্যান থেকে মাছগুলো নামিয়ে দেখি ক্ষতিকর জেলিযুক্ত। এরপর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমাকে বিষয়টি অবহিত করেছি। তিনি এসে তাদের জরিমানা করেন। ১২টি কার্টুনে ১৫৬ কেজি মাছ ছিল। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৭৮ হাজার টাকা।
তিনি আরো বলেন, প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হবে। ক্ষতিকর জেলি মেশানো চিংড়িসহ সব ধরনের রাসায়নিক মিশ্রিত মাছ বিক্রি বন্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ অভিযান অব্যহত থাকবে।
মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা বলেন, বারইয়ারহাট বাজারে চিংড়ী মাছে জেলি মিশ্রিত করায় ভোক্তা অধিকার আইনে ৩টি মৎস্য আড়তের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...