রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ নেতা বাহার চৌধুরীর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক ও বাহার চৌধুরী নুরিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা নুরুল আনোয়ার বাহার চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে মিরসরাইয়ে সমাজের অসহায় হতদরিদ্র ও খেটে-খাওয়া ৫শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১ মে) সকালে মঘাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সার্বিক তত্ত্বাবধানে উনার নিজ বাড়িতে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে ৯টি ওয়ার্ডে গিয়ে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি, সম্পাদকের মাধ্যমে ইফতার সামগ্রী পৌছে দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল আনোয়ার বাহার চৌধুরী, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুল, সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ নুরুল গনি, সাবেক চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মফিজ মাষ্টার, আওয়ামীলীগ নেতা নুরুল আবছার, ইউনিয়ন পরিষদের সদস্য নাছির উদ্দিন মিলন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস্কান্দার হোসেন আকাশ সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
নুরুল আনোয়ার বাহার চৌধুরী বলেন, করোনাভাইরাসের প্রভাবে অনেক শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। রমজান মাসে তাদের পরিবার পরিজন নিয়ে চলতে অনেক কষ্ট হচ্ছে। তাই আমি প্রিয়নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পরামর্শে মঘাদিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৫শতাধিক পরিবারকে ইফতার সামগ্রী দিয়েছি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...