শনিবার, ২৫ জুলাই ২০২৬

বারইয়ারহাটে শিশু খাদ্য কারখানায় অভিযান, মালিককে ৪ মাসের কারাদন্ড

প্রকাশিত :

spot_img

 

মিরসরাইয়ে ভেজাল একটি শিশু খাদ্য কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৯ মার্চ) বিকালে বারইয়ারহাট পৌরসভার ৪ নন্বর ওয়ার্ডের কমফোর্ট হাসপাতাল ভবনের নিচে গড়ে উঠা ওই কারখানায় অভিযান চালান ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন।
এসময় শিশু খাদ্য বিষাক্ত রং ও বিভিন্ন কেমিক্যাল মিশানো এবং কারখানায় কোন অনুমোদন না থাকায় কারখানার মালিক আনোয়ার হোসেনকে চার মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন নামকরা কোম্পানীর পণ্যের মোড়কের আদলে মোড়ক ছাপিয়ে পাঁচ রকমের শিশু খাদ্য চিপস্, তেঁতুল, জলপাইয়ের আচার, পাম্প অয়েলে কেমিক্যাল মিশিয়ে সয়াবিন তেল বোতলজাত করা হতো। শিশুদের লোভে ফেলতে চিপস্ ও আচারের মোড়কের ভেতর দেয়া হতো নগদ টাকা। চাষী চিনি গুঁড়া চালের প্যাকেট করা হতো ওই কারখানায়। মোড়ক গুলোতে পন্য না থাকলেও মোড়কে ছাপা হয়েছে মেয়াদ উত্তীর্ণের তারিখ। চিপস্ ভাজার বড় কড়াইতে তেলের মধ্যে ভাসছে পোকামাকড়।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনকে সহযোগীতা করেন বারইয়ারহাট পৌরসভার সচিব সমর চাকমা ও প্রকৌশলী সমর মজুমদার। অভিযান শেষে ভেজাল শিশু খাদ্যগুলো প্রকাশ্যে ধ্বংস করে দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন জানান, ভেজাল শিশু খাদ্য উৎপাদন ও কারখানার কোন অনুমোদন না থাকায় ভোক্তা অধিকার আইন ২০১৯ এর ৫৩ ধারায় কারখানার মালিক আনোয়ার হোসেনকে চার মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...