শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ফুটপাত দখল করায় ১১টি দোকানকে জরিমানা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের জোরারগঞ্জ বাজারে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহসড়ক ও ফুটপাত দখল করে দোকান করায় ১১ জন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার জোরারগঞ্জ বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে মাহফুজা জেরিন।
উচ্ছেদ অভিযান চলাকালে ১১ জন ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জনস্বার্থে ৭ টি ফলের দোকান ও মুদি দোকান উচ্ছেদ করে তাদের পুনর্বাসন করা হয়। এছাড়া কমপক্ষে ৫০ টি দোকানের সামনের ফুটপাত দখলমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান ও ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, অবৈধভাবে ফুটপাত দখল ও স্থায়ী স্থাপনা করে ব্যবসা পরিচালনা করে আসছিল কিছু অবৈধ দখলদার। ফুটপাত দখলমুক্ত রাখতে ও পবিত্র রমজান মাসে জনসাধারণের চলাচল অবাধ রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ রকম অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...