প্রেস বিজ্ঞপ্তি>>
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলাধীন নিজকুন্জরায় অবস্থিত শিল্প মালিকদের সংগঠন বিসিক শিল্প মালিক সমিতি নিজকুন্জরার আহবায়ক কমিটি গঠিত হয়েছে। আজ ২৬ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ঘটিকা থেকে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ক্যাংগারু ফুটওয়্যার ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আনিসুর রহমানকে আহবায়ক এবং জমজম সুইটস এন্ড বেকস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ইন্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলকে সদস্য সচিব করে ৬ সদস্যের আহবায়ক কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্যরা হলেন জাপান স্টীল এন্ড স্ট্রাকচার বিল্ডার্স লিঃ এর ব্যবস্খাপনা পরিচালক হুমায়ুন কবির হিমু, মেসার্স আরমান ফুড প্রোডাক্টস এর স্বত্ত্বাধিকারী মীর হোসেন, জেমস কন্সোটিয়ামের ব্যবস্থাপনা পরিচালক আহমদ আতাউল করিম এবং ওয়েলম্যাক্স এনার্জি কেমিকেল লিঃ ও হীরা বেকারীর ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন ভূঁইয়া। উক্ত আহবায়ক কমিটি আগামী ৬ মাসের মধ্যে সমিতির সদস্যপদ হালনাগাদ করে সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যবস্থা করবেন।
এসময় শিল্প উদ্যোক্তারা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারষ্পরিক যোগাযোগ বৃদ্ধি, বিসিক ও সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থা কতৃর্ক গ্যাস-বিদ্যুৎসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মতামত ব্যক্ত করেন যাতে করে নিষ্কিয় শিল্প ইউনিটগুলো দ্রুততম সময়ের মধ্যে চালু করা যায়।
উল্লেখ্য, বিসিক শিল্পনগরী নিজকুন্জরাতে বর্তমানে ৪১টি শিল্প ইউনিটের মাধ্যমে পণ্য উৎপাদন, বিপনন ও কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



