রবিবার, ২৬ জুলাই ২০২৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দফা অনশন, অতঃপর ধর্ষণের অভিযোগে মামলা

প্রকাশিত :

spot_img

 

প্রেমের টানে নিজ বাড়ি ছেড়ে প্রেমিকের বাড়িতে দুই দফা বিয়ের দাবিতে অনশন করেছে এক প্রেমিকা। শুক্রবার রাতে অনশনে ব্যর্থ হয়ে ভুক্তভোগী অভিযুক্ত ওই প্রেমিকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। ঘটনাটি নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের পূর্ব দেলিয়াই গ্রামে। শনিবার সকালে চাটখিল থানার পরিদর্শক লাল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, চাটখিলের পূর্ব দেলিয়াই গ্রামের মৃত লাতু মিয়ার ছেলে কাউছার হোসেনের (৩৫) সাথে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ওই তরুণীর (১৯) সাথে মোবাইলে পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে মুঠোফোনে গত তিন বছর যাবৎ তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। পরে কাউছার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ তরুণীর। কিছুদিন আগে ওই তরুণী প্রেমিক কাউছারকে বিয়ে করার কথা বললে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

এরপর তরুণী প্রেমিক কাউছারের বাড়িতে প্রেমের দাবি নিয়ে উপস্থিত হলে তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়। এরপর তিনি ৯ নভেম্বর ও ১২ নভেম্বর তরুণী কাউছারের আশায় তার বাড়িতে অনশন করে ব্যর্থ হন। তারপর বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

শনিবার চাটখিল থানার পরিদর্শক লাল মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, মামলার আলোকে অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা করছে পুলিশ।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...