রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের অভিষেক অনুষ্ঠিত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে হাইতকান্দি ইউনিয়নে অভিষেক অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাদেরেরজ্জমান আযাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার ইদ্রিছ মিয়ার সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহাদাৎ হোসেন মনসুর, বারইয়ারহাট পৌরসভার মেয়র মোঃ নিজাম উদ্দিন, সহ প্রচার সম্পাদক আজিজুল হক আজিজ, সদস্য আমিনুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সুবিমল বড়ুয়া, হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আসগর ভূইয়া, মাষ্টার নাজমুল আবেদীন, সদস্য জুলফিকার আলি ভুট্টু। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ করে যাচ্ছে। সরকারের এই কর্মকান্ড জনগণের কাছে তুলে ধরতে হবে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। মিরসরাইয়ের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের উন্নয়ন করেছেন। মিরসরাই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। যেখানে প্রায় ১৫ লক্ষ লোকের কর্মসংস্থান হবে। ইউনিয়ন আওয়ামী লীগ তৃণমূল আওয়ামী লীগকে সংগঠিত করে আগামী স্থানীয় ও জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের সকল প্রার্থীকে বিজয়ী করে আনতে হবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...