শনিবার, ২৫ জুলাই ২০২৬

বড়তাকিয়া বাজারে যাত্রীসেবা বাস কাউন্টার উদ্বোধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে প্রবেশমুখে মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারে যাত্রীসেবা বাস কাউন্টার শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার ( ২২ এপ্রিল) বিকেলে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মিরসরাই পৌরসভার মেয়র আলহাজ¦ গিয়াস উদ্দিন। যাত্রীসেবা বাস কাউন্টারের পরিচালক, সাবেক ছাত্রনেতা আবুল হাসনাত জামিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাহফুজুল আলম। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মিরসরাই লতিফীয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা বাকি বিল্লাহ সাদেকী। এসময় উপস্থিত ছিলেন দৈনিক সমকালের মিরসরাই প্রতিনিধি বিপুল দাশ, দৈনিক নয়া দিগন্ত ও বীর চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি এম মাঈন উদ্দিন, ইউপি সদস্য নুরুল আবছার, হারুন অর রশিদ, মীর হোসেন, বড়তাকিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ সুমন, কাউন্টারের পরিচালক শেখ জামাল সহ রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ।

যাত্রীসেবা কাউন্টারের পরিচালক আবুল হাসনাত জামিল বলেন, বঙ্গবন্ধু শিল্পনগরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে। এছাড়া এখানে রয়েছে খৈয়াছরা ঝর্ণা, নাপিত্তাছরা ঝর্ণা, সোনাইছরা ঝর্ণা সহ একাধিক পর্যটন স্পট। তাই দুর-দুরান্ত থেকে আসা মানুষের পরিবহন সেবা দিতে এই কাউন্টার চালু করেছি। এখানে যেকোন বাসের টিকেট পাওয়া যাবে। যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার অঙ্গীকার করেন জামিল।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...