শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে আঞ্চলিক সড়কে দুর্ঘটনায় হতাহত ৩

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের বামনসুন্দর দারোগারহাট সড়কে সিএনজি অটোরিকশার চাপায় তিন ব্যক্তি হতাহতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকাল ৩টায় সড়কের রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে জয়নাল আবেদীন (৫৫) নামের এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। আহত হন অটোরিকশা চালক শামসুদ্দীন (২৮) ও আবুল খায়ের (৬০)। আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আবুল খায়েরের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে মিরসরাই থানা পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকাল ৩টায় মিঠানালা ইউনিয়নের নতুন রাস্তার মাথায় (রাজাপুর) এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় মিঠাছরা বাজারে গরু বিক্রি করে জয়নাল আবেদীন ও আবুল খায়ের দুইজন টাকার হিসাব শেষ করে রাজাপুর এলাকায় সড়কের পাশে দাঁড়ানো অবস্থায় ছিলেন। এমতাবস্থায় বামন সুন্দর বাজার মুখী নম্বর বিহীন একটি সিএনজি অটোরিকশা তাদের চাপা দেয়।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব তালুকদার দুর্ঘটনায় তিন ব্যক্তি হতাহতের কথা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির সুরতহাল সংগ্রহ করেছি। আরো দুই ব্যক্তি আহত হয়েছে। দুর্ঘটনায় দায়ি অটোরিকশা আটক করে স্থানীয় লাইন ম্যানের হেফাজতে রাখা হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...