রবিবার, ২৬ জুলাই ২০২৬

ভাই-ভাবী ও ভাতিজাকে একাই হত্যা করে দীন ইসলাম

প্রকাশিত :

spot_img

 

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একাই আপন ভাই-ভাবী ও ভাতিজাকে হত্যা করে তিনজনের লাশ বাড়ির আঙ্গিনার পাশে গর্ত করে মাটিচাপা দিয়েছেন দীন ইসলাম।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিখোঁজের এক দিন পর বাড়ির পাশ থেকে একসাথে মাটিচাপা মা-বাবা ও শিশু ছেলের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় নিহতের ছোট ভাই দীন ইসলামসহ চারজনকে আটক করা হয়।

নিহতরা হলেন, আসাদ মিয়া (৫৫), তার স্ত্রী পারভীন আক্তার (৪২) ও তাদের শিশু ছেলে লিয়ন (৭)।

জিজ্ঞাসাবাদের সময় দীন ইসলাম পুলিশকে জানান, জমিজমা ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তিনি একাই তিনজনকে হত্যা করেছেন। ঘটনার দিন রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় শাবল দিয়ে বড় ভাই আসাদকে হত্যা করার পর ভাবি পারভীন আক্তার ও ভাতিজা লিয়নকে হত্যা করেন। পরে ঘরের পাশেই একটি গর্ত খুঁড়ে প্রথমে ভাই আসাদকে, পরে ভাবী ও ভাতিজাকে রেখে মাটিচাপা দিয়ে রাখেন।

নির্মম এ ঘটনাটি তিনি একাই ঘটিয়েছে বলে দায় স্বীকার করলেও পুলিশ অধিকতর তদন্তের স্বার্থে আটক অন্যান্যদেরকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত অব্যাহত রেখেছেন।

শুক্রবার কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে ডা: রাকিব আশকারীর নেতৃত্বে তিন সদস্যের একটি টিম ময়নাতদন্তের কাজ করেন। ময়নাতদন্তের পর নিহতের বড় ছেলে তোফাজ্জল হোসেন লাশ গ্রহণ করে বাড়িতে এনে জানাজার নামাজ ও দাফনের পর মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

কিশোরগঞ্জ পুলিশ সুপার মো: মাশরুকুর রহমান খালেদ সাংবাদিকদের জানান, এ ঘটনার প্রকৃতি দেখে মনে হয়েছে পূর্ব পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তাই এ ঘটনায় নিহত আসাদের ভাই দীন ইসলাম, দুই বোন নাজমা, তাসলিমা ও তাসলিমার স্বামী ফজলু মিয়াকে আটক করা হয়েছে। একই সাথে জিজ্ঞাসাবাদের জন্য আসাদের মাকেও থানা হেফাজতে নেয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার।

কটিয়াদী মডেল থানার ওসি এমএ জলিল জানান, ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

উল্লেখ্য, গত বুধবার থেকে নিখোঁজের এক দিন পর কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার নিজ বাড়ির পাশ থেকে মাটি খুঁড়ে বাবা-মা ও ছেলের লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামষাইট কান্দাপাড়া গ্রামের নিজ বাড়ি সংলগ্ন বাঁশঝাড় থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...