রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাই প্রেসক্লাবের পূনর্মিলনীতে বক্তারা-উপজেলা পর্যায়ে সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করতে হবে

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
দিনব্যাপী মিরসরাই প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা, পুনর্মিলনী, মোড়ক উন্মোচন ও ওয়েবসাইট উদ্বোধন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা সদরের পার্কইন রেস্টুরেন্টে দিনব্যাপী চলা কর্মসূচীর প্রথম অধিবেশন শুরু হয় বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে।
দুপুরের পরে শুরু হওয়া পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংবাদ সংস্থা ইনএনবি’র সম্পাদক মাহফুজুর রহমান বলেন, ‘উপজেলা পর্যায়ে একটি প্রেস ক্লাবের প্রধান দায়িত্ব হচ্ছে সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করা। এটি করতে পারলে আজকের বাস্তবতায় সাংবাদিকদের যে চ্যালেঞ্জ তা মোকাবেলা করা সম্ভব হবে।’
সংগঠনের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় ও সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট কথা সাহিত্যিক আব্দুল কাইয়ুম নিজামী।
এসময় অনুষ্ঠান উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন ও মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ ওয়েব সাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।
পূনর্মিলনীতে বক্তারা আরও বলেন, ‘সাংবাদিকদের পরিবেশিত সংবাদ বস্তুনিষ্ঠ ও শতভাগ সত্য হতে হবে। তবেই জনগণ তা গ্রহণ করবে। সংবাদ যদি এক পেশে হয়, সংবাদের যদি কোন ভিত্তি না থাকে তাহলে জনগণ তা গ্রহণ করবে না। মফস্বল সাংবাদিকরা অনেক সংকট ও নিরাপত্তা ছাড়া সাংবাদিকতা করেন। সংবাদপত্র যদি সমাজের দর্পন হয়ে থাকে তা হলে সাংবাদিকরা হলো সংবাদের দর্পন।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাবের দাতা সদস্য শাহীদুল ইসলাম চৌধুরী, কাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মুহাম্মদ নিজাম উদ্দিন, দাতা সদস্য নুরুল আলম, মোঃ শেখ সেলিম, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, কাবের কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ জয়নাল আবেদীন। আলোচনা সভা শেষে মিরসরাই প্রেস কাবের প্রতিষ্ঠাতা সদস্য, আজীবন ও দাতা সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
ওইদিন সকালের অধিবেশনে ক্লাবের সাধারণ সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় ক্লাবের ২০১৯ সালের জুন থেকে ২০২০ সালের সেপ্টেম্বর মাসের আর্থিক হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ মো.ইউসুফ। এসময় বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা মুহাম্মদ নিজাম উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য সচিব মো. নুর নবী আজাদ, প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিম উদ্দিন, শাহাদাৎ হোসেন পারভেজ, বোরহান উদ্দিন জাফর, সাধারণ সদস্য মাসুদ ফেরদৌস কবির। সাধারণ সভায় কাবের গঠনতন্ত্রের তৃতীয় সংশোধনী খসড়া প্রস্তাব উপস্থাপন করেন সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু। পরবর্তীতে উপস্থিত সদস্যদের মুক্ত আলোচনার মাধ্যমে তৃতীয় সংশোধনী কন্ঠভোটে পাশ হয়। সাধারণ সভায় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা আহ্বায়ক মুহাম্মদ নিজাম উদ্দিন, সদস্য সচিব মো. নুরুন নবী আজাদ, সদস্য বোরহান উদ্দিন জাফর, সেলিম উদ্দিন, শারফুদ্দীন কাশ্মীর, হেদায়েত উল্ল্যাহ চৌধুরী, কামাল উদ্দিন বিটু, শাহাদাৎ হোসেন পারভেজ, ওয়াজি উল্ল্যাহ, উজ্জ্বল দাশ, মীর হোসেন। কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি সাইফুল হক সিরাজী, শাহাদাৎ হোসেন চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আজিজ আজহার, সাহিত্য সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাংস্কৃতিক সম্পাদক বাবলু দে, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদমান সময়, দপ্তর সম্পাদক শাহ আব্দুল্লাহ আল রাহাত, সহ দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন, ক্রীড়া সম্পাদক ফিরোজ মাহমুদ, প্রকাশনা সম্পাদক সৈয়দ আজমল হোসেন। কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ জয়নাল আবেদীন, আশরাফ উদ্দিন। সাধারণ পরিষদের সদস্য মাসুদ ফেরদৌস কবির, রিগান উদ্দিন, সাফায়েত মেহেদী উপস্থিত ছিলেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...