রবিবার, ২৬ জুলাই ২০২৬

মঘাদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৫০০ মানুষের মাঝে চাউল বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৫০০ জন মানুষের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জুলাই) প্রতি জনের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার। এসময় উপস্থিত ছিলেন পরিষদের সচিব বিকাশ ধর ও ইউপি সদস্যবৃন্দ।
মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বলেন, ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসহায়, দুস্থ, প্রতিবন্ধি ৫০০ জন মানুষের মধ্যে ভিজিএফের ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। আমাদের প্রিয় অভিবাবক সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে ও মিরসরাই এর আগামীর কান্ডারী মাহবুব রহমান রুহেল ভাইয়ের পরামর্শে এসব চাউল বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকতে এদেশের মানুষ কেনা খেয়ে থাকতে হবে না। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় এদেশের খেটে-খাওয়া অসহায় মানুষের কথা চিন্তা করেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...