রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাই প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষণা, আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই প্রেসক্লাবের ২০১৯-২১ মেয়াদের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দৈনিক ভোরের কাগজের সহ-সম্পাদক ছালেক নাছির উদ্দিনকে আহ্বায়ক করে তিন সদস্যের নির্বাচন কালীন কমিটি গঠন করেছে স্থানীয় সাংবাদিকদের এ সংগঠন।

শনিবার (১৭ জুলাই) বিকালে প্রেসক্লাব সম্মেলন কক্ষে আয়োজিত কার্যনির্বাহী কমিটির সভায় গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সাংবাদিক মাসুদ ফেরদৌস কবির ও দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এর স্টাফ রিপোর্টার শাহাদাৎ হোসেন চৌধুরী।
ওইদিন সভার শুরুতেই প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর কাছে ২০১৯-২১ অর্থ বছরের অডিট প্রতিবেদন তুলে দেন অডিট কমিটির প্রধান মো. ওয়াজি উল্যাহ। এরপর সভায় উপস্থিত সদস্যদের কন্ঠ ভোটে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরে ২০১৯-২১ মেয়াদের কমিটি বিলুপ্ত ঘোষণার মধ্য দিয়ে নতুন আহ্বায়ক কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী সভাপতি-সাধারণ সম্পাদক।

প্রসঙ্গত, মিরসরাই প্রেসক্লাব প্রতিষ্ঠা হয় ১৯৯৩ সালে। সংগঠনটির গঠনতন্ত্র মোতাবেক প্রতি দুই বছর পরপর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন অনুষ্ঠানে সদস্যরা কন্ঠ ভোট অথবা প্রত্যক্ষ ভোট প্রদান করে নতুন নেতা নির্বাচন করেন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...