মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকালে পরিষদের উদ্যোগে আবুতোরাব বাজারে এই কার্যক্রম শুরু করেন চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য নাছির উদ্দিন মিলন, জয়নাল আবেদীন,সাইফুল ইসলাম, মহিউদ্দিন, নুর নাহার, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ চৌধুরী, যুবলীগ নেতা আলমগীর আলম, মনিরুল ইসলাম রুবেল প্রমুখ।
চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বলেন, ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নিয়মিত মশক নিধন স্প্রে করার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।



