শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ছাই ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত :

spot_img


মিরসরাই প্রতিনিধি


মিরসরাইয়ে অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার ইছাখালী ইউনিয়নের মাদবারহাট বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার পুলক কান্তি বড়–য়া বলেন, বুধবার রাতে মাদবারহাট বাজারে বৈদ্যুতিক শর্ক সার্কিটে আগুন লেগে ১০টি দোকান পুড়ে যায়। এসময় মোঃ ইসলামের মুদি দোকান, মোকারম হোসেনের ভ্যারাইটি স্টোর, মোঃ করিমের ভ্যারাইটি স্টোর, নিজাম উদ্দিনের তেল ও কীটনাশকের দোকান, সিরাজ উদ্দিনের ইলেক্ট্রনিক্সের দোকান, মোঃ দুলালের ফার্মেসী, নিজাম উদ্দিনের মুদি দোকান, মোস্তাফিজ হোসেনের ফ্রিজের দোকান, সেলিম উদ্দিনের মোবাইলের দোকান, শাহজাহানের ফল দোকান আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। তিনি আরো বলেন, স্থানীয় ঠাকুরদিঘী বাজারের সড়কের মুখে গোলবার থাকাতে ফায়ার সার্ভিসের গাড়ী ঘটনাস্থলে যেতে দেরী হয়। গোলবার না থাকলে দ্রুত সময়ে আগুন নিভানো যেতো।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...