শনিবার, ২৫ জুলাই ২০২৬

মরহুম এম রিদোয়ান কবিরের ১১তম মৃত্যুবার্ষিকী ২৪ আগস্ট

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি
২৪ আগষ্ট (সোমবার) অক্লান্ত পরিশ্রমী, সাহসী ও নিষ্ঠাবান, ক্রিড়ামোদী, পরোপকারী সফল মানুষ, বিশিষ্ট শিল্পপতি মিরসরাইয়ের বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক এম রিদোয়ান কবির এর ১১ তম মৃত্যুবার্ষিকী।
২০০৯ সালের ২৪ আগষ্ট তিনি কুমিল্লায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশানের তিনি নির্বাহী সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক ছিলেন। তাঁর জীবদ্দশায় মিরসরাই উপজেলার ক্রিড়া ও সামাজিক কর্মকান্ডে ব্যাপক অবদানের জন্য তিনি সকলের কাছে আজো অম্লান রয়েছেন। ইতিমধ্যে তাঁর পরিবারের উদ্যোগে প্রায় ২ হাজার দুঃস্থ পরিবারের মাঝে চাল ও মানবিক খাবার ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিরসরাই উপজেলার মিঠাছরাস্থ মরহুমের নিজবাড়ীতে সীমিত আকারে কোরআন খতম ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়েছে।
এম রিদোয়ান কবির ট্রাষ্ট এর উদ্যোগে ইতিমধ্যে এলাকার কিছু দুঃস্থ ও গৃহহীন পরিবারকে গৃহ নির্মানের জন্য মনোনিত করা হয়েছে। মরহুমের পরিবারবর্গের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া প্রার্থনা করেছেন তাঁর পিতা মাষ্টার সামছুল আলম, তাঁর সহধর্মিনী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবিকা রাশেদা আক্তার মুন্নি, মেঝ ভাই স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী এমরান উদ্দিন, ছোট ভাই তরুণ সমাজসেবক ৯নং মিরসরাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবারের অন্যান্য সদস্যগন ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...