মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নে ভাতাভোগীদের মাঝে বহি বিতরণ

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ন, ২৩ আগস্ট, ২০২০

মিরসরাই প্রতিনিধি
সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় মিরসরাইয়ের ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের বয়স্ক,বিধবা, প্রতিবন্ধি ভাতাভোগীদের মাঝে বহি বিতরণ করা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) দুপুরে পরিষদ মিলনায়তনে ১৯২ জন নতুন ভাতাভোগীর মাঝে বইগুলো বিতরণ করেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার। এসময় উপস্থিত ছিলেন পরিষদের সচিব বিকাশ ধর, সদস্য নাসির উদ্দিন মিলন, উপজেলা সমাজ সেবা অফিসের কর্মকর্তা সুমন্ত সহ নেতৃতৃন্দ।