বুধবার, ২২ জুলাই ২০২৬

মহামায়া’য় এক্স স্টুডেন্ট ফোরাম ৮৭-৯১ এর আনন্দঘন মিলনমেলা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

আনন্দ আড্ডা, ফেলে আসা স্বর্ণালী অতীতের স্মৃতি চারণ, মন মাতানো গানের সুরে মেতেছে এক্স স্টুডেন্ট ফোরাম ৮৭-৯১। শুক্রবার (৫এপ্রিল) অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা মহামায়া পর্যটন এলাকায় অনুষ্ঠিত হয়েছে নিজামপুর, মিরসরাই ও বারইয়ারহাট কলেজের ১৯৮৭ সাল থেকে ১৯৯১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা।
ফোরামের কেউবা ব্যবসায়ী, কেউবা রাজনীতিবিদ, কেউবা সমাজসেবী আবার কেউ চাকুরীজিবী। আরো নানান পেশায় নিয়োজিত শিক্ষা জীবনের বন্ধুদের সাথে মেলবন্ধন সৃষ্টির জন্য গড়ে উঠেছে এক্স স্টুডেন্ট ফোরাম ৮৭-৯১। যাপিত জীবনের নানান ব্যস্ততার মাঝেও প্রিয় বন্ধুদের সাথে কিছু সময়ের জন্য একাকার হওয়ার আনন্দে মেতে উঠেছিলো সবাই । দেশের বিভিন্ন প্রান্তে নিজ নিজ পেশায় ব্যস্ত থাকলেও ঠিকই হাজির হয়েছিলেন মহামায়ায় আয়োজিত ওই মেলবন্ধনে।
জমজমাট আড্ডার মাঝে আরো ছিলো দুপুরে সকলে মিলে একসাথে ভুরিভোজের আয়োজন। ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে একেএম নাসিম উদ্দিন রুবেলকে আহবায়ক এবং সামশুল করিম চৌধুরী শামীম কে সদস্য সচিব করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
১৯৮৭, ১৯৮৮, ১৯৮৯, ১৯৯০ ও ১৯৯১ সালের প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি অনুষ্ঠানে বর্তমান উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলি, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আতাউর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, সাবেক চেয়ারম্যান শাহিনুল কাদের চৌধুরী, বর্তমান চেয়ারম্যানদের মধ্যে নুরুল মোস্তফা, এনায়েত হোসেন নয়ন, আবু সুফিয়ান বিপ্লব ও এমরান উদ্দিন উপস্থিত ছিলেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...