শনিবার, ২৫ জুলাই ২০২৬

মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিতে ইউপি চেয়ারম্যান নয়নের নগদ অর্থ পুরস্কার ঘোষণা

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি
মাদক ব্যবসায়ীরা সমাজের শত্রুু। তাঁরা কারো ভাই বন্ধু হতে পারে না। তাদের কারণে নষ্ট হয়ে যাচ্ছে তরুণ ও যুব সমাজ। তাই প্রশাসনকে প্রকৃত মাদক ব্যবসায়ীদের তথ্য দিতে পুরস্কার ঘোষণা করেছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। তার এমন উদ্যেগকে স্বাগত জানিয়েছে সবাই।

জানা গেছে, মিরসরাই ও জোরারগঞ্জ থানায় মাদক বিরোধী পুলিশের বিশেষ অভিযান চলছে। চট্টগ্রাম জেলাকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক নির্মূলে এই অভিযান অব্যাহত রয়েছে।

চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, আমাদের অভিভাবক,সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি মহোদয় ও আগামী দিনের মিরসরাইয়ের কান্ডারি মাহবুব রহমান রুহেল ভাইয়ের ঘোষণা ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় কোথাও কোন মাদক ব্যাবসায়ী অবস্থান করতে পারবেনা। মাদক ব্যবসায়ীর পক্ষে কোন নেতা যদি থানায় সুপারিশ করে তার নাম ও মোবাইল নাম্বার দিয়ে সরাসরি প্রিয় নেতাকে জানাতে বলেছেন।

তিনি আরো বলেন, আমাদের করেরহাট ইউনিয়নের সকল ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ জনগণের উদ্দেশ্যে বলছি এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যাবসায়ীদের ব্যাপারে প্রশাসকে সঠিক তথ্য প্রদান করুন। আপনাদের পরিচয় শতভাগ গোপন রাখা হবে। প্রকৃত মাদক ব্যাবসায়ীকে ধরিয়ে দিতে পারলে আমি ১০ হাজার টাকা নগদ পুরস্কার দিবো।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...