শনিবার, ২৫ জুলাই ২০২৬

জোরারগঞ্জ থানার উদ্যেগে করেরহাটে অপরাধ রোধে সচেতনতামূলক সভা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের উদ্যোগে মাদক, জঙ্গি, সন্ত্রাস, চুরি, ছিনতাই, ডাকাতি, ইভটিজিং সহ অপরাধমূলক কর্মকান্ড রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) উপজেলার করেরহাট বাজারে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, সহ- সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিমসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইমরুল আলম, সাংগঠনিক সম্পাদক ডা. জামাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা জহুরুল হক কোম্পানী, করেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য শহীদ উল্লাহ, আজাদ উদ্দিন, বেলাল উদ্দিন সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, চট্টগ্রাম জেলার মানবিক পুলিশ সুপার এস এম রশিদুল হকের নির্দেশে জোরারগঞ্জ থানাধীন এলাকায় মাদক সহ সকল প্রকার অপরাধ রোধে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। তাই প্রত্যেকটি ইউনিয়নে জন সচেতনতা মূলক সভার আয়োজন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় করেরহাট ইউনিয়নে সচেতনামূলক এই সভা অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...