রবিবার, ২৬ জুলাই ২০২৬

মা-হারা শিশুকে ধর্ষণ করে ৫০০ টাকার নোট ধরিয়ে দিল ৭৫ বছরের সাধন বড়ুয়া

প্রকাশিত :

spot_img

 

মা হারা ১১ বছরের শিশুকে ধর্ষণ করলেন ৭৫ বছরের এক বৃদ্ধ। পাশবিকতা চালানোর পর ওই শিশুর হাতে ধরিয়ে দেওয়া হয় ৫০০ টাকার একটি নোট। শিশুটি স্থানীয় এক স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ে। ৭ বছর আগে মা মারা যাওয়ার পর থেকে সে ফুফুর বাড়িতে বড় হচ্ছিল।

চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের আবুরখীল গ্রামে এ ঘটনা ঘটলেও সেটি জানাজানি হয় সোমবার (৫ অক্টোবর)। এদিন সন্ধ্যায় কিশোরীর বাবা রাউজান থানায় গিয়ে নারী ও শিশু নির্যাতন আইনে অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত সাধন বড়ুয়া একই এলাকার যামিনী বড়ুয়ার পুত্র। তার বয়স প্রায় ৭৫ বছর।

জানা গেছে, রাঙামাটি পৌরসভার ভেদভেদী এলাকার বাসিন্দা ওই শিশুর মা মারা যান ৭ বছর আগে। তার বাবা চট্টগ্রাম নগরীর একটি প্রতিষ্ঠানে কাজ করেন। মা মারা যাওয়ার পর থেকে ওই শিশু ও তার ভাই রাউজানের আবুরখীলে ফুফুর বাড়িতে থাকছে।

ধর্ষণের শিকার ওই শিশুর বাবা অভিযোগে বলেন, ‘আমার ১১ বছর বয়সী মা হারা কন্যার জীবন নষ্টের জন্য আমি সাধন বড়ুয়া নামের ওই নরপশুর শাস্তি চাই।’

তিনি বলেন, গত শনিবার (৩ অক্টোবর) বিকাল চারটার দিকে আবুরখীলে তার বোনের বাড়িতে থাকা ১১ বয়সী কন্যাকে ফুসলিয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে নিয়ে যায় সাধন বড়ুয়া। এই বৃদ্ধ শিশুটির ওপর পাশবিকতা চালিয়ে তার হাতে একটি ৫০০ টাকার নোট ধরিয়ে দেয়। পরে অবুঝ মেয়েটি ঘরে ফিরে তার ফুফুকে বিষয়টি জানায়।

এদিকে জানা গেছে, সোমবার দুপুরে ধর্ষক সাধন বড়ুয়াকে তার বাড়ি থেকে আটক করে নিয়ে গেছে র‌্যাবের একটি টিম। তবে এখন পর্যন্ত র‌্যাব বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়নি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন ধর্ষণের ঘটনায় মামলার কথা নিশ্চিত করে জানিয়েছেন, ভিকটিমকে মঙ্গলবার (৬ অক্টোবর) মেডিকেল টেস্টের জন্য পাঠানো হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...