রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের পিতা নিহত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় সাংবাদিক আশরাফ উদ্দিনের পিতা আলমগীর হোসেন (৭০) নিহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় ঘাতক কার্ভাডভ্যানটিকে আটক করেছে হাইওয়ে পুলিশ। তিনি উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আবদুল্লাহ কেরানী বাড়ীর মুজিবুর রহমানের ছেলে।
জানা গেছে, মিরসরাই প্রেস কাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও দৈনিক ভোরের দর্পন পত্রিকার মিরসরাই প্রতিনিধি মো. আশরাফ উদ্দিনের পিতা আলমগীর হোসেন সড়ক ও জনপদ বিভাগে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বুধবার দুপুরে সওজের ডাক বাংলোতে যাওয়ার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশ পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি কার্ভাডভ্যান তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মাতৃকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ইসহাক মিয়া বলেন, নিহত আলমগীর হোসেনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক কার্ভাডভ্যানটিকে কুমিরা হাইওয়ে পুলিশ আটক করেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৬ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে আলমগীর হোসেনের মৃত্যুতে মিরসরাই প্রেস কাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...