রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইনিউজটুয়েন্টিফোরডটকম’র উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার সর্বপ্রথম ও সর্বাধিক প্রচারিত অনলাইন পত্রিকা মিরসরাইনিউজটুয়েন্টিফোরডটকম পাঠক ফোরাম কুয়েতের উদ্যোগে করোনায় মৃতদের দাফন-কাফনকারী স্বেচ্ছাসেবী সংগঠন শেষ বিদায়ের বন্ধু’ সংগঠনকে ৩ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে শেষ বিদায়ের বন্ধু সংগঠনের প্রধান কার্যালয়ে অক্সিজেন সিলিন্ডারগুলো গ্রহণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম, সমন্বয়কারী (সেবা) নিজাম উদ্দিন, ধর্মীয় পরামর্শক মাওলানা শোয়াইব। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও শেষ বিদায়ের বন্ধু সংগঠনের সদস্য ইব্রাহিম খলিল ভূঁইয়া, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছলিম উল্ল্যাহ, মিরসরাইনিউজটুয়েন্টিফোরডটকম’র সম্পাদক ও প্রকাশক এম আনোয়ার হোসেন, নির্বাহী সম্পাদক আকতার হোসেন, প্রধান প্রতিবেদক রেদোয়ান হোসেন জনি, নিজস্ব প্রতিনিধি আসিফুল ইসলাম, আলিম উল্ল্যাহ রিপন, ব্যবসায়ী জাহিদুল আলম ভূঁইয়া।
মিরসরাইনিউজটুয়েন্টিফোরডটকম’র সম্পাদক ও প্রকাশক এম আনোয়ার হোসেন জানান, ২০১২ সালের ২৮ ফেব্রুয়ারি মিরসরাইনিউজটুয়েন্টিফোরডটকম’র যাত্রা শুরু হয়। সেই থেকে সংবাদ প্রকাশের পাশাপাশি নানা মানবিক ও সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে মিরসরাইনিউজটুয়েন্টিফোরডটকম, তারই ধারাবাহিকতায় শেষ বিদায়ের বন্ধু সংগঠনকে ৩ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়। ভবিষ্যতেও সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক কর্মকান্ডের এই ধারা অব্যাহত থাকবে। এছাড়া তিনি কুয়েতে অবস্থানরত মিরসরাইবাসী ও যারা আর্থিকভাবে অক্সিজেন সিলিন্ডার প্রদান কার্যক্রমে আর্থিক সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...