রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাইফুল্লাহ দিদার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদিত হয়েছে। নতুন কমিটিতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল্লাহ দিদার। বুধবার (১১ আগষ্ট) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী কমিটি অনুমোদন দেন।
জানা গেছে, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর প্রবিধানমালা ২০০৯ এ বর্ণিত ৩৯ এর আলোকে এডহক কমিটি আগামী ৬ মাস কার্যকর থাকবে। কমিটিতে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জামশেদ আলম পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত মো. নুরুল আমিন (অভিভাবক প্রতিনিধি) ও জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত মুহম্মদ কামরুল হাছান (শিক্ষক প্রতিনিধি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। সাইফুল্লাহ দিদার এর আগে ৫ মেয়াদে মিঠাছরা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
মো. সাইফুল্লাহ দিদার বলেন, আমি প্রিয় নেতা মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল শিক্ষক-শিক্ষিকামন্ডলী, অভিভাবক এলাকাবাসীর প্রতি। এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে বিদ্যালয়ের প্রতি আমার দায়বদ্ধতা বেশী। আমি সকলের সহযোগিতা ও দোয়া প্রত্যাশী।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী বলেন, এই এডহক কমিটি অবশ্যই চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর প্রবিধানমালা ২০০৯ এ বর্ণিত ৭ অনুসারে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করিতে পারিবে। প্রবিধান ৩৯ এর উপ-প্রবিধান (২) অনুসারে এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করিবে। তবে শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রদান করিতে পারিবে না।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...