রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ের করেরহাটে আইসোলেশন সেন্টার ও অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি
সারা দেশের মত মিরসরাই উপজেলায়ও বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। তবে নেই পর্যাপ্ত আইসোলেশন সেন্টার ও অক্সিজেন সেবা। এমন সংকটময় পরিস্থিতি বিবেচনায় মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসা প্রদানের লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে আইসোলেশন সেন্টার ও অক্সিজেন সেবা।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেনন য়নের ব্যাক্তিগত উদ্যোগে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, করেরহাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. বি কে চৌধুরী বিপুল, ডা. জাহেদুল আলম, ডা.জয় বর্ধন সহ ইউপি সদস্য ও ইউনিয়ন স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।

করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন বলেন, সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির নির্দেশে ও আগামীর এমপি আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল ভাইয়ের সার্বিক পরামর্শে কোভিড-১৯ মোকাবেলায় ইউনিয়নের সর্বস্তরের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আইসোলেশন সেন্টার ও অক্সিজেন সেবা চালু করা হয়েছে। ২৪ ঘন্টা মোবাইল ফোনে রোগীদের বিভিন্ন পরামর্শ দিবেন চিকিৎসকরা।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...