রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা, লকডাউন কার্যকরে সচেতনতামূলক কর্মসূচি

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত এক সপ্তাহ লকডাউনের প্রথম দিনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় ও লকডাউন কার্যকরে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) উপজেলার আবুতোরাব বাজারে এইসব কার্যক্রম পরিচালিত হয়। লকডাউন কার্যকরে সকাল থেকে বাজারে অবস্থান করেন ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার। এরপর দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১টি মামলা পরিচালনা করে ১২ হাজার ১শ টাকা জরিমানা করেছেন। এরমধ্যে একটি ভোক্তা অধিকার আইনে। অন্যগুলো মাস্ক পরিধান না করার কারণে। এসময় মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার উপস্থিত ছিলেন। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে ও লকডাউন কার্যক্রমে সচেতনতামূলক মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়েছে।


মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বলেন, করোনা মহামারি প্রতিরোধে ও সরকার ঘোষিত লকডাউন কার্যকরে আমার প্রিয় নেতা, সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে ও আগামীর এমপি আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল ভাইয়ের পরামর্শে আমি সার্বক্ষণিক মাঠে রয়েছি। আবুতোরাব বাজারে নির্দিষ্ট দোকানপাট ছাড়া অন্য দোকানগুলো যেন খোলা রাখতে না পারে সেজন্য গ্রাম পুলিশ দায়িত্ব পালন করছে। পাশাপাশি মিরসরাই থানা পুলিশের টহল অব্যাহত রয়েছে। লকডাউন শতভাগ সফল করতে আমি ব্যবসায়ী ও ইউনিয়ন বাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...