শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ের নাজিরপাড়াকে মাদক মুক্ত ঘোষণা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই পৌরসভার ৮ নং ওয়ার্ড নাজিরপাড়াকে মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) সকালে এলাকাবাসীর উদ্যোগে মাদক বিরোধী সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। সমাবেশে মিরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য, আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল।

সমাবেশে প্রধান অতিথি মাহবুবুর রহমান রুহেল বলেন, মাদক যুব সমাজের মেধাকে ধ্বংস করে দেয়। দেশের উন্নয়নের স্বার্থে যুব সমাজকে মাদকের বিষাক্ত ছোবল থেকে বের হয়ে আসতে হবে। এর জন্য এলাকার মানুষের সচেতনতার পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে। মিরসরাই পৌরসভার নাজিরপাড়ার মতো একদিন পুরো মিরসরাইকে মাদক মুক্ত ঘোষনা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন সুজনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সদস্য সেলিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা সাইফুদ্দীন মহসিন, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছ হোসেন লিটন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সুমন। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোজাহের হোসেন চৌধুরী সোহেল, কাউন্সিলর আল ফায়হাত সংগ্রাম, সাবেক কাউন্সিলর কোব্বাত আহম্মদ, গোলাম রব্বানী সহ এলাকার গন্যমান্য, ব্যক্তিবর্গ, নারী পুরুষ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...