শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ইলেকট্রিশিয়ান সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
উত্তর চট্টগ্রামের অন্যতম ইলেকক্ট্রিক স্টোর বারইয়ারহাট ছালেহ ইলেকক্ট্রিকের উদ্যোগে ইলেকট্রিশিয়ান সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) সকালে বারইয়ারহাট পৌরসভার ছালেহ জমিদার মার্কেটের ৪র্থ তলায় আয়োজিত সম্মেলনে মিরসরাই, সীতাকুন্ড, রামগড়, ছাগলনাইয়া, ফটিকছড়ি উপজেলার প্রায় দুই শতাধিক ইলেকট্রিশিয়ান অংশ নেন।
ছালেহ ইলেকক্ট্রিকের সত্ত্বাধিকারী সালাহ উদ্দিন মোর্শেদের সভাপতিত্বে ও ওমর ফারুকের উপস্থাপনায় সম্মেলনে প্রধান অতিথিরবক্তব্য রাখেন মিরসরাই প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ছালেহ ইলেকক্ট্রিকের পরিচালক সাহাব উদ্দিন রাশেদ, মিরসরাই প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এম আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, বিবিএস ক্যাবলসের সেলস এক্সিকিউটিভ খোকন, বিআরবি ক্যাবলসের সেলস এক্সিকিউটিভ আশরাফুল ইসলাম, বিজলী ক্যাবলসের ব্রাঞ্চ ব্যবস্থাপক আবদুর রশীদ, গোলাপ টেপের সেলস এক্সিকিউটিভ ওমর ফারুক, শিক্ষক ফজলুল করিম। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনসারী।

ছালেহ ইলেকক্ট্রিকের সত্ত্বাধিকারী সালাহ উদ্দিন মোর্শেদ বলেন, ইলেকট্রিশিয়ানদের দক্ষতা বৃদ্ধিতে প্রত্যেক বছর আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি। তারই ধারাবাহিকতায় এবারের সম্মেলন আয়োজন করা হয়েছে। অতীতের ন্যায় আগামীতেও ছালেহ ইলেকক্ট্রিক ইলেকট্রিশিয়ানদের পাশে থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...