রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ের মায়ানীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিবেদক

মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নে হতদরিদ্র ও অসহায় ৫শ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

গতকাল ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করেন মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করির আহম্মদ নিজামী।

চেয়ারম্যান করির আহম্মেদ নিজামী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী অসহায়দের মুখে হাসি ফোটানোর জন্য দিন-রাত কাজ করে যাচ্ছেন। তাই সকলকে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতে বলেন। তিনি করোনাভাইরাস সম্পর্কে বলেন, এই ভাইরাস বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে মহামারী রুপ ধারণ করেছে। আমাদেরও প্রত্যেককে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করে স্বাস্থ্যবিধি মেনে চললে করোনাভাইরাস মোকাবিলা সম্ভব হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নিজামপুর সরকারি কলেজের অধ্যাপক জসিম উদ্দিন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, সদস্য গিয়াস উদ্দিন, সদস্য সঞ্জয় বড়ুয়া, ইউপি সদস্য দিদার এলাহী, মায়ানী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন ও মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরের ছাপা নয়ন।

এ সময় উপস্থিত ছিলেন ১৩ নং ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য-সদস্যাগণ, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেত্রীবৃন্দ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...