রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে যুবলীগের উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা যুবলীগের উদ্যোগে ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ১৮টি ইউনিটে প্রথম ধাপে করোনায় কর্মহীন অসহায় ১হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১০ মে) সকাল থেকে বিতরণ কার্যক্রম শুরু হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, আলু, তেল, চিনি, মশুর ডাল, লবন।
সাবেক মন্ত্রী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির পক্ষে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
সোমবার ১নং করেরহাট ইউনিয়ন থেকে খাদ্য সামগ্রী বিতরণ কর্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভুঁইয়া, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সলিম উল্লাহ, যুবলীগ নেতা জাহিদ ভুইয়া, শাহদাত হোসেন বাদশা, শাহাদাত হোসেন, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, যুবলীগ নেতা নুরের ছাপা, মিরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক ফাহিম উল হুদা, ছাত্রলীগ নেতা আসিফ নিজামী সৈকত প্রমুখ।
উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা বলেন, আমাদের ত্রান কার্যক্রম চলমান থাকবে। মিরসরাই এর অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবং আগামীর মিরসরাই এর অভিভাবক মাহবুব রহমান রুহেল ভাইয়ের অনুপ্রেরণায় ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। অদূর ভবিষ্যতে দেশের যে কোন ক্রান্তিলগ্নে মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগ জনগণের পাশে থাকবে।
সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভুঁইয়া বলেন, প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবং মাহবুব রহমান রুহেল ভাইয়ের জনদরদী কার্যক্রমের ধারাবাহিকতায় দলমত নির্বিশেষে অসহায় মানুষের পাশে থাকবে মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...