মিরসরাইয়ে একই রাতে তিন দোকানে চুরি!

প্রকাশিত: 11:04 AM, December 26, 2019

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে একই রাতে ৩টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের দুয়ারু গ্রামে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, বুধবার রাতে দোকানের তালা ভেঙ্গে বাবুল সওদাগরের দোকান থেকে নগদ ৫ হাজার টাকা মালামাল, ফজলুল হকের (মাস্টার) নগদ ৪৫ হাজার টাকা মালামাল ও
নজরুল ইসলাম সওদাগরের দোকান থেকে ২৯ হাজার টাকা মালামাল নিয়ে যায়।

১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি কয়েকটি দোকান চুরি হওয়ার বিষয় শুনে সাথে সাথে আমার ইউনিয়ন পরিষদের সদস্য মুসলিম উদ্দিনকে ঘটনাস্থলে পাঠিয়েছি।

এই বিষয়ে মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ বলেন, চুরির ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। তারপরও আমরা খোঁজ খবর নিচ্ছি।