ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২২ দিন সাগরে মাছ ধরা বন্ধে সরকারের নিষেধাজ্ঞা আরোপ থাকায় মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের স্লুইসগেইট এলাকায় ৪ অক্টোবর (সোমবার) মিরসরাই উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের যৌথ অভিযান পরিচালনা করে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে এগুলো তাৎক্ষনিক আগুনে পুড়িয়ে দেয়া হয়।
মিরসরাই উপজেলা মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ জানান, আগামী ২২ দিন সাগরে মা ইলিশ সংরক্ষণের জন্য জেলেদের সাগরে মাছ ধরা বন্ধের নির্দেশনা জারি করা হয়েছে। আগামী ২২ দিন সাগর এলাকায় এ অভিযান অব্যাহত থাকবে। যৌথ অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসের কর্মকর্তাগণ ও সাহেরখালী কোস্ট গার্ডের সিসি মোস্তফা কামাল।



