শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে প্রয়াত নেতৃবৃন্দের কবর জেয়ারত করলেন ইঞ্জিনিয়ার মোশাররফ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
প্রায় তিন মাস আমরিকা সফর শেষে এলাকায় ফিরে বিগত সময়ে মৃত্যুবরণ করা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও নেতৃবৃন্দের স্বজনদের কবর জেয়ারত করেছেন সাবেক মন্ত্রী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এসময় মৃত্যুবরণ করা নেতৃবৃন্দের পরিবারের খোঁজ খবর নেন। মঙ্গলবার ( ৫ অক্টোবর) সকালে ওয়াহেদপুরে সাবেক মেম্বার কামাল উদ্দিন পাশা, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, মায়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি, সম্পাদক নুরুল ইসলাম মেম্বার, মিঠানালায় চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাব উদ্দিন, সহকারি কমান্ডার জামাল উদ্দিন, ইছাখালীতে উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ডা. আবুল কাশেম, ওচমানপুরে সাবেক আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো শাহ এমরান চৌধুরী, শহীদুল্লাহ চৌধুরী (ফরহাদ), ধুমে আওয়ামীলীগ ইলিয়াছ সিরাজী, হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু তাহের, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের মায়ের কবর ও সর্বশেষ উপজেলা আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি, সাবেক কাউন্সিলর রিজিয়া বেগমের কবর জেয়ারত করেন। এছাড়া তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড দেখেন এবং খোঁজ খবর নেন। দীর্ঘ সময় সফর শেষে দেশে ফেরায় উনাকে ফুল দিয়ে বরণ করেন মিরসরাই উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, নিজামপুর সরকারি কলেজ ছাত্রলীগ, ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রলীগ। দুপুরে মহাজনহাট এফ রহমান কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক এই মন্ত্রী।

এসময় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জসীম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল আনোয়ার বাহার চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, মিরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...