শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ের সৈদালী গ্রামে ২৩ জন গণশহীদদের কবর স্থানান্তর

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিনিধি

১৯৭১ সালের ২০ এপ্রিল উপজেলার বড়তাকিয়ার সৈদালী গ্রামে পাকিস্তানি হানাদাররা হত্যাযজ্ঞ চালায়। এতে প্রাণ হারান ওই গ্রামের ২৩ নিরীহ মানুষ।

৬ ডিসেম্বর বিক্ষিপ্ত ভাবে সমাহিত ২৩ শহীদদের গণকবর গুলো থেকে নমুনা সংগ্রহ করে এনে সৈদালী গ্রামের সিন্ধুরা ভিটা কবরস্থানে দাফন করা হয়েছে ও সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ হচ্ছে।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শহীদদের গণকবর স্থানান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি), মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির হোসেন, মিরসরাই থানা অফিসার ইনচার্জ কবির হোসেন, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামী, খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক, মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সৈদালী নাগরিক ফোরামের সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, মায়ানী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুজ্জামান মাজু, সৈদালীর ওয়ার্ড মেম্বার ইয়াছিন উল্লাহ প্রমূখ।

প্রসঙ্গত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার সংলগ্ন পশ্চিম পাশের ছায়া সুনিবিড় একটি গ্রাম সৈদালী। স্থানীয় মায়ানী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চার ভাগে বিভক্ত সৈদালী গ্রামে বর্তমানে ছয় হাজার মানুষের বসবাস। গ্রামের অধিকাংশ মানুষ হতদরিদ্র। মুক্তিযুদ্ধকালীন গ্রামের জনসংখ্যা ছিল পাঁচ শতাধিক। তার মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে হত্যা করে এক মুক্তিযোদ্ধাসহ ২৩ জনকে। আবার ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামে অংশ নেন গ্রামের ২৪ কিশোর-যুবক। যাদের মধ্যে বর্তমানে ১৭ জন বেঁচে আছেন।

২০১৭ সাল থেকে সৈদালী নাগরিক ফোরাম নামে একটি সংগঠন ২০ এপ্রিল দিনটিকে সৈদালী গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে। তখন থেকেই সংগঠনটির নেতাদের দাবি ছিলো অচিরেই সৈদালী গণহত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হোক।

সংগঠনটির সাধারণ সম্পাদক নাট্যনির্দেশক মোহাম্মদ আলী জিন্নাহ তখন সংবাদ মাধ্যমে বলেছিলেন, ‘সৈদালী গণহত্যা দিবস এখনও রাষ্ট্রের খাতায় নেই। এটিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। এখানে গণকবর চিহ্নিত করে স্মৃতিস্তম্ভ তৈরি করতে হবে। না হয় আগামী প্রজন্ম এটি ভুলে যাবে।’ আজ সেই মাহেন্দ্রক্ষণ ইতিহাসে স্থান করে নিলো সৈদালী গ্রাম।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...