শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ের হিঙ্গুলীতে জোর পূর্বক বাড়ীর দেয়াল ভেঙ্গে ফেলার অভিযোগ

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে জোরপূর্বক বাড়ির দেয়াল ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের বদর ভূঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটেছে। বর্তমানে দেয়াল ভেঙ্গে দেয়ার ঘটনায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা চলছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও বিষয়টি এখনো নিস্পত্তি হয়নি।

উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের বদর ভূঁইয়া বাড়ির বাসিন্দা মোঃ আবুল হাশেম জানান, তিনি দীর্ঘ সময় ধরে মামা দিদারুল আলম ভূঁইয়ার ঘরে বসবাস করে আসছেন। একই বাড়ির সেলিম ভূঁইয়া, তার পক্ষে মিজান ও হুমায়ুন সহ কিছু অজ্ঞাত লোক নিয়ে গত বৃহস্পতিবার অতর্কিত বাড়ির প্রবেশ পথের সীমানা প্রাচীরটি ভেঙ্গে গুড়িয়ে দেয়। তাদেরকে না জানিয়ে অন্যায়ভাবে হুমকি ধমকি দিয়ে এভাবে সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়ায় তিনি ও তাঁর ছেলে মেয়ে সহ সকলে শংকিত। যা উদ্যেশ্যপ্রণোদিত ও সেলিম ভূঁইয়ার ঔদ্যত্ব আচরণের বহিঃপ্রকাশ বলে তিনি দাবী করেন।

এই বিষয়ে সেলিম ভূঁইয়া বলেন, এই দেয়ালটি ঝুকিপূর্ণ ছিল। অনেক দিন এটি ভেঙ্গে ফেলার কথা ছিল। কিন্তু ওরা ভাঙ্গছিল না বলে অতি বৃষ্টিতে ধ্বসে পড়ে দূর্ঘটনা সৃষ্টি হতে পারে তাই আমরাই ভেঙ্গে দিয়েছি। আর দেয়ালটি যদি পুসরায় নির্মাণের দাবী করেন তাহলে আমরা নির্মাণ করে দেবো।

এই বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনকারী জোরারগঞ্জ থানার এসআই আজিজুর রহমান জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দেয়ালটি উনাদের অনুপস্থিতিতে না জানিয়ে কৌশল করে ভাঙ্গা উচিত হয়নি। তবে এই বিষয়ে তারাই আবার নির্মাণ করে দেয়ার সম্মতি রয়েছে। উক্ত ঘটনায় কোন প্রকার উত্তেজনা সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। অভিযোগ প্রদানকারী আবুল হাসেম এর দাবী দেয়ালটি যেহেতু উনারা আমাদের প্রস্তুতি ছাড়া অন্যায়ভাবেই ভেঙ্গে দিয়েছেন তাহলে উনারাই আমাদের নিরাপত্তার স্বার্থে দ্রুত নির্মান করে দিবেন। এর ব্যয় আমরা বহন করতে পারবো না।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...