রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে অগ্নিকান্ডে ১০ বসতঘর পুড়ে গেছে, ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের ক্যাপ্টেন মিয়াজী আহমেদ বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থরা।
ক্ষতিগ্রস্থরা হলেন, সুমন মিয়াজী, মেজবাহ মিয়াজী, গিয়াস উদ্দীন, ডা. মুফিজুর রহমান, আলাউদ্দিন, শাহাদাত হোসেন টাপু, মঞ্জুর রহমান।
ক্ষতিগ্রস্থ সুমন মিয়াজী জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। একে একে ১০টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। নগদ টাকা, স্বর্ণালংকার, ফ্রিজ, টিভি, মোবাইল, আসবাবপত্র, পাসপোর্ট, জায়গা জমির দলিল সহ প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিরসরাই স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। আমাদের ১টি ইউনিট গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। সময় মতো পৌছাতে না পারলে ওই বাড়ির অন্য ঘরগুলো রক্ষা করা সম্ভব হতো না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...