রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা নিহত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে এক মুক্তিযোদ্ধা খুন হয়েছে। নিহতের নাম মো. শাহজাহান (৭৫)। তিনি উপজেলার ওসমানপুর ইউনিয়নের রেহান উদ্দিন হাজি বাড়ির মৃত গণি আহম্মদের পুত্র। শুক্রবার (২৮ মে) দুপুর আড়াই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের ভাতিজা সোহেল মোস্তফা দোলন বলেন, শুক্রবার সকালে আমার চাচা বাড়ির পাশে একটি জমিতে মাটি কাটা দেখতে যান। এসময় নুরুল হুদা দুলাল মাস্টার ও তাজুল ইসলামের নের্তৃত্বে কয়েক জন সন্ত্রাসী তার উপর অর্তকিত হামলা চালায়। এতে তিনি মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এসময় তার শারিরীক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি একজন মুক্তিযোদ্ধা বলে জানান তিনি।
এবিষয়ে জোরারগঞ্জ থানার ওসি ( তদন্ত) হেলাল উদ্দিন চৌধুরী জানান, শুক্রবার জমি নিয়ে বিরোধের জেরে ওসমানপুর ইউনিয়নে মো. শাহজাহান নামে এক মুক্তিযোদ্ধা খুন হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম রয়েছে। তবে নিহত ব্যক্তির পরিবার থেকে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে জড়িতেদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...