সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে অভিযান ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিবেদক

পড়ালেখার পথ সুগম করতে মিরসরাই উপজেলার করেরহাট পশ্চিম জোয়ার অভিযান ক্লাবের উদ্যোগে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ( ২৩ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় অভিযান ক্লাবের উদ্যোগে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আশরাফ উদ্দিন ফারুকের আর্থিক সহযোগিতায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি আমিনুল হক সজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন কুমার দাশের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ স্বপন চৌধুরী, আজীবন সদস্য-১নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, আজীবন সদস্য ১নং করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, পৃষ্ঠপোষক- ৩নং ওয়ার্ডের মেম্বার জনাব শহীদ উল্যাহ, পৃষ্ঠপোষক- ওমান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন রিপন, পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আশরাফ উদ্দিন ফারুক।

আরো উপস্থিত ছিলেন উদয়ন ক্লাবের সহ-সভাপতি আশীষ কুমার দাস, সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, একতা ক্রীড়া সংঘের সভাপতি মাইন উদ্দিন, সাংবাদিক রাজু কুমার দে, সাংবাদিক বাবলু দে, সাংবাদিক কামরুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক সামসুদ্দিন পারভেজ, সাবেক কার্যকারী পরিষদ সদস্য শ্যামল দাশ, অনির্বাণ ক্লাবের সভাপতি মোঃ সরোয়ার, সাধারণ সম্পাদক মোঃ শামীম, তারকা ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সহ-সাধারণ সম্পাদক এমদাদ হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আলফাদুল হক নিশান, প্রচার সম্পাদক মোঃ হাছান আলী, কোষাধ্যক্ষ ইমাম হোসেন, সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন রিয়াদ, দপ্তর সম্পাদক মেহেদী হাছান রিতুন, সাংস্কৃতিক সম্পাদক আবিদ ভূঁইয়া সহ সংগঠনের অন্যান্য সদস্য এবং অভিভাবকবৃন্দ।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...