রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগ নেতা রেজাউল করিম খোকনের মতবিনিময়

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় প্রেস ক্লাবের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বারইয়ারহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী।
এসময় প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল আলম, সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, সহ সভাপতি শাহাদাৎ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, প্রচার সম্পাদক আজিজ আজহার, সাংস্কৃতিক সম্পাদক বাবলু দে, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাদমান রহমান সময়, প্রকাশনা সম্পাদক সৈয়দ আজমল হোসেন, সহ দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন, কার্যনির্বাহী সদস্য আশরাফ উদ্দিন, সদস্য সাফায়েত মেহেদী, আওয়ামীলীগ নেতা অশোক দাশ, স্বেচ্ছাসেবী সংস্থা নির্বান সংঘের সভাপতি তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।
রেজাউল করিম খোকন বলেন, আমি ছাত্র অবস্থায় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হয়। দীর্ঘদিন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। গত পৌরসভা নির্বাচনে মনোনয়ন নিলেও দলীয় সীদ্ধান্ত মেনে আমি মনোনয়ন প্রত্যাহর করে নিই। বিগত সময়ে বিএনপি-জামায়াতের জ্বালা পোড়াও সময় রাজপথে থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করেছি। সব সময় দল কে দিয়ে এসেছি। আসন্ন পৌরসভা নির্বাচনে আমি দলীয় মনোনয়ন চাইবো। আশা করি দল আমার রাজনৈতিক কর্মকান্ড বিবেচনা করে আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...