রবিবার, ৩১ মে ২০২৬

মিরসরাইয়ে আনসার ব্যাটলিয়নের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের জোরারগঞ্জ ১৬ আনসার ব্যাটলিয়নের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২০ মে) দুস্থ্য ও অনগ্রসর শতাধিক পরিবারের মাঝে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদের পক্ষ থেকে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কার্য্যক্রমে অংশ নেন জোরারগঞ্জ ১৬ আনসার ব্যাটলিয়নের পরিচালক আবদুল আউয়াল, কোম্পানী কমান্ডার লিটন আহম্মেদ, তোফায়েল আহম্মেদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলম। ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, সয়াবিন তেল, সাবান, চিনি, লাচ্ছি সেমাই, কাঁচা সেমাই ও দুধ।
জোরারগঞ্জ ১৬ আনসার ব্যাটলিয়নের পরিচালক আবদুল আউয়াল বলেন, জনগণের সকল বিপদে আমরা পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকবো। আমাদের সচেতনতামূলক ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই কার্য্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, জোরারগঞ্জ ১৬ আনসার ব্যাটলিয়নের পরিচালক আবদুল আউয়ালের নেতৃত্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবরোধকল্পে মিরসরাই উপজেলাজুড়ে সরকারী পিকআপ ও পায়ে হেঁটে জনসাধারণকে মাস্ক পরানো, মাস্ক বিতরণ, নিরাপদ দূরত্ব বজায় রাখা, সাবান দিয়ে হাত ধোয়া, বাজারে বিনা প্রয়োজনে ঘোরাঘুরি না করার ব্যাপারে সচেতনতামূলক কর্মকান্ডে প্রতিদিন একাধিকবার ব্যাটলিয়ন টিম উপজেলার বিভিন্ন স্থানে কাজ করছে।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...