শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে আন্তঃজেলা ডাকাত দলের চিহ্নিত ৯ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই থানা পুলিশের সাড়াশি অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি, চুরি ও ছিনতাই সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের চিহ্নিত ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ও বৃহস্পতিবার সীতাকু-, ব্রাহ্মণবাড়িয়া ও মিরসরাইয়ে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের সাথে থাকা নগদ টাকা, মোবাইল, প্রাইভেট কার ও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, সীতাকু- উপজেলার মধ্যম সলিমপুর এলাকার সেকান্দার মিয়ার ছেলে মিজানুর রহমান প্রকাশ সাদ্দাম (২৩), মিরসরাই উপজেলার পূর্ব হাইতকান্দি কুরুয়া এলাকার রবিউল হোসেনের ছেলে আরাফাত হোসেন রনি (২৩), চট্টগ্রাম ফ্রি-পোর্ট এলাকার মো. ওসমানের ছেলে তুষার (২২), সীতাকু- উপজেলার দক্ষিণ ছলিমপুর এলাকার ফরিদুল আলমের ছেলে মো. শহিদ (২৩), চট্টগ্রাম কালুশাহ এলাকার মৃত বজলুল হকের ছেলে মো. বক্কর (২৬), ব্রাহ্মণবাড়িয়া কসবা এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. মহসিন (২৩), ভাটিয়ারীর হাতেম পাড়া এলাকার মো. রফিকের ছেলে রবিউল হোসেন (২৪), কুমিল্লার নাঙ্গলকোর্ট এলাকার মো. ইউসুফের ছেলে রাকিব হোসেন (২০) ও লক্ষীপুরের চন্দগঞ্জ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মাসুদুর রহমান (২৩)।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি, চুরি ও সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের চিহ্নিত ৯ সদস্যকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও বলেন, তারা বিভিন্ন সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রী বেশে ছিনতাই এবং মহাসড়কে রড় মেরে গাড়ি ডাকাতি করত।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...