শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাই প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ৪৬ প্রান্তিক খামারীকে সহায়তা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজী প্রোগ্রাম (এনএটিপি) প্রকল্পের অর্থায়নে ৪৬ প্রান্তিক পর্যায়ের খামারীকে সহায়তা দেওয়া হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১১ টায় মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে নগদ অর্থসহ এই সহায়তা প্রদান করা হয়।
এসময় মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম.এন জামিউল হিকমা প্রান্তিক পর্যায়ের ৪৬ জন খামারীকে গরুর খাবার, গামলা (খাবার পাত্র), চিটাগুড়, ওষুধ, উন্নতজাতের মুরগি, তৈরি করা মুরগির ঘর উপহার দেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, ভেটেরিনারি সার্জন ডা. জয়িতা বসু, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোহাম্মদ মিনহাজুল করিম ও ডা. মো. ফরিদুল ইসলাম প্রমুখ।
বিতরণ শেষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার জানান, ২০২১-২২ অর্থ বছরের এনএটিপি-২ এর আওতায় প্রান্তিক পর্যায়ের খামারিদের বিশেষ করে পরিবার কেন্দ্রিক যারা গাভী, গরু মোটাতাজাকরণ ও মুরগি পালন করে তাদের মধ্য থেকে এ বছর ৪৬ জনকে এসব সহায়তা দেওয়া হয়। এসময় প্রত্যেকজনকে ৩শ টাকা হারে ব্রিফিং ভাতাও প্রদান করা হয়।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...