মিরসরাইয়ে আবারও পানিতে ভেসে উঠলো শিশুর নিথর দেহ

প্রকাশিত: 2:24 PM, October 26, 2021

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে পুকুরের পানিতে আবারো মিলেছে তাসমিয়া আক্তার (৫) নামের এক শিশুর মরদেহ। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের রোকন্দিপুর গ্রামের ছালেহ আহমদ সুপারিনটেনডেন্ট বাড়িতে এই ঘটনা ঘটেছে। নিহত তাসমিয়া ওই বাড়ির জাহিদুল ইসলামের মেয়ে।

নিহতের প্রতিবেশী তৌসিফ আহমেদ নবী জানান , মঙ্গলবার সকালে মা ঘরে কাজ করা অবস্থায় সবার চোখের আড়ালে নিখোঁজ হয়ে যায় তাসমিয়া। এরপর সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া না গেলে পরে ঘরের পাশে পুকুরের পানিতে তাসমিয়ার দেহ ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আসর নামাজের পর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ ইউসুফ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।