শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও র‌্যালী

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলার আবুতোরাব বাজারে মিরসরাই থানার বিট পুলিশিংয়ের আয়োজনে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি আবুতোরাব বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সামনে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালিতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ সহ বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেন।

র‌্যালী পরবর্তি সংক্ষিপ্ত সমাবেশে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমানের সভাপতিত্বে ও মঘাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম মাস্টারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার।

এসময় আরো বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সদস্য হাজি বেলাল উদ্দিন, সদস্য নুরুল গনি, কচুয়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হালিম, আবুতোরাব জগন্নাথধামের উপদেষ্টা বাবু নিখিল চন্দ্র নাথ। এসময় মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আমরা হাজার হাজার বছর ধরে এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যেভাবে আমরা একত্রে ছিলাম, দেশ যতদিন থাকবে ততদিন আমরা একই সাথে থাকতে চাই। এদেশে কোন উগ্রবাদের স্থান নেই। আমরা যেন একই সাথে বসবাস করতে পারি তারাই একটি নমুনা আজকের এই সম্প্রীতির সমাবেশ। ধর্মীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...