শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অবৈধভাবে মাটি লুটের অভিযোগ

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে এক ইউপি সদস্যের বিরুদ্ধে অবৈধভাবে জোরপূর্বক ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত নিতাই চন্দ্র দাস উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য। মাটি লুটের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কাছে লিখিত অভিযোগ করেছেন ভূক্তভোগী উপজেলার মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ গ্রামের আলতাফ হোসেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ইউপি সদস্য নিতাই চন্দ্র দাস, তার ভাই কৃষ্ণ চন্দ্র দাস, তাদের সহযোগি রাম চন্দ্র দাস ও আরো কয়েকজন মিলে সিন্ডিকেটে মাটি ব্যবসা করেন। তারা আলতাফ হোসেনের তপশীলভূক্ত জমি ও খাস জমি (তফসিল: মৌজা-পূর্ব ইছাখালী. জেএল নং ৬৭, সৃজিত বি.এস খতিয়ান -৪৮১৫, বিএসদাগ নং ৮৭৭৮, ৮৭৮০) সহ আনুমানিক ৩২ শতক জমির ১৫ফুটগভীর করে প্রায় ২,১০,০০০ ঘনফিট মাটি কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৩১, ৩৬, ৩২০/ (একত্রিশ লাখ ছত্রিশ হাজার তিনশত বিশ) টাকা। উক্ত প্লটের পূর্ব পাশ্বে আরও দুটি সরকারী খাস জমির মাটি উক্ত সিন্ডিকেট খনন করে নিয়ে যায়। তারা বিভিন্ন সময়ে অন্যের জমির মাটি ও সরকারী খাস জমির মাটি অবৈধভাবে স্কেভেটর দ্বারা রাতের অন্ধকারে ক্ষমতার অপব্যহার করে ও মানুষকে জিম্মি করে মাটি খনন করে অন্যত্র বিক্রি করে দেয়। কেউ বাঁধা দিলে তাকে প্রাণ নাশের হুমকি-ধামকি প্রদান করে। কিছুদিন পূর্বে সরকারী খাস জমির মাটি অবৈধভাবে খনন করায় এলাকার এক ব্যক্তি তাদের বিরুদ্ধে উপজেলার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করলে এসিল্যান্ড একটি তদন্ত কমিটি গঠন করে এবং ঘটনার সত্যতা পাওয়ায় জমির খতিপূরন বাবদ ৩ লাখ টাকা আদায় করেন। এমন কাজ আর করবেনা মর্মে মুচলেকা প্রদান করে। অভিযোগের অনুলিপি চট্টগ্রাম জেলা প্রশাসন , মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, জোরারগঞ্জ থানার ওসি, ৬নং ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান বরাবর দেওয়া হয়েছে। নিতাই মেম্বার ইতিমধ্যে জনগনের চলাচলের রাস্তা কেটে পুকুর পাড় দিয়ে দখল করার অভিযোগ,সেচনালা থেকে ইট লোপাটের অভিযোগ রয়েছে। এছাড়া বয়স্ক ভাতা থেকে টাকা কেটে নেয়া সহ এলাকার অনেক লোক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...